মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

উত্তরবঙ্গের দুই কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায়

2026-08-21T20:03:53+00:00
2026-08-21T20:03:53+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল
কুড়িগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
উত্তরবঙ্গের দুই কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সবুজপাড়া এলাকায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঘোষপাড়া, কেন্দ্রীয় শহীদ মিনার, পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলের নেতারা।

আনন্দ মিছিলে জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের দুই কৃতী সন্তান জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামবাসী গর্বিত ও আনন্দিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতেও কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আনন্দ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: