বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের প্রথম শ্রদ্ধা, জিয়া-খালেদার সমাধিতে

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা

2026-08-18T18:08:49+00:00
2026-08-18T18:08:49+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের প্রথম শ্রদ্ধা, জিয়া-খালেদার সমাধিতে
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম 
বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের প্রথম শ্রদ্ধা, জিয়া-খালেদার সমাধিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

নবনিযুক্ত চার সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চারজনকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ‘দলের সঙ্গে জনগণের একটি ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।’

তিনি বলেন, দল তাদের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। একই সঙ্গে জনগণও দলকে সুযোগ দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দল ও সরকারকে সহযোগিতা করার কথা জানান তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। একইভাবে প্রধানমন্ত্রীও বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে ফরহাদ হালিম ডোনার বলেন, এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: