জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ, হালুয়াঘাটে সংবাদ সম্মেলন

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে জীবিত এক প্রবাসীকে মৃত দেখিয়ে জমি সংক্রান্ত ভুয়া দলিল সৃজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলিল লেখক সৈয়দ গোলাম

2026-08-18T16:48:18+00:00
2026-08-18T16:48:18+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ, হালুয়াঘাটে সংবাদ সম্মেলন
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে জীবিত এক প্রবাসীকে মৃত দেখিয়ে জমি সংক্রান্ত ভুয়া দলিল সৃজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলিল লেখক সৈয়দ গোলাম মোস্তফা বাবুল ও জুবায়ের হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. ওয়াজেদ আলীর স্ত্রী মোছা. হাসনা হেনা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

হাসনা হেনার অভিযোগ, প্রতিপক্ষের স্বার্থসিদ্ধির জন্য জীবিত থাকা তার প্রবাসী স্বামী মো. ওয়াজেদ আলীকে মৃত দেখিয়ে জমি সংক্রান্ত কাগজপত্রে অসত্য তথ্য ব্যবহার করে দলিল প্রস্তুত করা হয়েছে। এ প্রক্রিয়ায় দলিল লেখক সৈয়দ গোলাম মোস্তফা বাবুল ও জুবায়ের হোসেনের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দলিল প্রস্তুতের সময় জমির প্রকৃত মালিকের পরিচয়, জীবিত থাকা এবং মালিকানা সংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। এর ফলে তাদের পরিবার জমির মালিকানা ও দখল নিয়ে জটিলতার মধ্যে পড়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন। একই সঙ্গে বিতর্কিত দলিলের বৈধতা যাচাই এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাসনা হেনা।

তবে সংবাদ সম্মেলনে অভিযুক্ত দলিল লেখকদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: