
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন কমিশনের একজন সদস্য।
পিএসসির ওই সদস্য জানান, চেয়ারম্যান নিজেই তাকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পিএসসিতে পরিবর্তন আসে। ওই বছরের ৮ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন, ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর এবার অসুস্থতার কারণ দেখিয়ে পদটি ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।