অস্ত্র মামলায় ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ির একটি অস্ত্র উদ্ধার

2026-08-17T20:19:42+00:00
2026-08-17T20:19:42+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
অস্ত্র মামলায় ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম 
ফাইল ছবি
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ির একটি অস্ত্র উদ্ধার মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সায়মা আফরিন হিমা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে ফটিকছড়ির অস্ত্র উদ্ধার মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ফটিকছড়ি ও হাটহাজারী থানার তিনটি মামলায় ডেভিড ইমনের মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৯ জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: