লামায় গভীর রাতে পাড়াকেন্দ্রে আগুন, বসতবাড়িতে হামলার অভিযোগ

লামা (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং শিশুদের একটি পাড়াকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

2026-08-16T15:58:17+00:00
2026-08-16T15:58:17+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
লামায় গভীর রাতে পাড়াকেন্দ্রে আগুন, বসতবাড়িতে হামলার অভিযোগ
লামা (বান্দরবান) সংবাদদাতা
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং শিশুদের একটি পাড়াকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও সুবিচার চেয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত আবুল হোসেন ওরফে আবুল একটি বসতবাড়িতে প্রবেশ করে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ, ঘরে থাকা নারীদের বের করে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, একই রাতে আনুমানিক ৩টার দিকে স্থানীয় শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবহৃত একটি পাড়াকেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে কেন্দ্রটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে স্থানীয় শিশুদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে এর আগেও একাধিকবার শালিসি বৈঠক হয়েছে। তবে তা উপেক্ষা করে তিনি এলাকায় বাড়িঘরে আগুন দেওয়া এবং স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির এসআই দীপেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত টিম কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: