ব্রহ্মপুত্রে পোনা অবমুক্ত করলেন তারেক রহমান, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার

2026-08-16T15:18:09+00:00
2026-08-16T15:18:09+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্রে পোনা অবমুক্ত করলেন তারেক রহমান, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি
কিশোরগঞ্জ সংবাদদাতা
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন তিনি।

ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পাকুন্দিয়ার এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্যপদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

মৎস্য পক্ষের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার কথা রয়েছে। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সংশ্লিষ্টদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

শপথ নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। তাঁর সফর ঘিরে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: