বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বারহাট্টা (নেত্রকোণা) সংবাদদাতা

সারাদেশ

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

2026-08-16T15:08:02+00:00
2026-08-16T15:08:02+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
বারহাট্টা (নেত্রকোণা) সংবাদদাতা
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম 
সংগৃহীত ছবি
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধন, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ।

রোববার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া সোহেলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমাদ কমল, সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান হানিফ, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেএম আজহারুল ইসলামসহ অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে বারহাট্টাকে মৎস্য উৎপাদনে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

পরে স্থানীয় একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমাদ কমল, সিনিয়র সহ-সভাপতি মো. আক্কাছ আলী ও সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান হানিফের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: