সাদের ‘অ্যানি’তে লাক্স তারকা নাযাহ নাওয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পেরিয়ে এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত মিনি সিরিজ ‘অ্যানি’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে

2026-08-15T16:54:41+00:00
2026-08-15T16:54:41+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বিনোদন
সাদের ‘অ্যানি’তে লাক্স তারকা নাযাহ নাওয়ার
বিনোদন ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পেরিয়ে এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত মিনি সিরিজ ‘অ্যানি’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই মুক্তি পেতে যাওয়া সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। এবার জানা গেল, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাযাহ নাওয়ারকে।

‘অ্যানি’তে নাজিফা তুষির বোন বেণি চরিত্রে অভিনয় করেছেন নাযাহ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই সিরিজটির শুটিং সম্পন্ন করেছিলেন তিনি।

তবে এখনো ‘অ্যানি’র মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই আইস্ক্রিনে সিরিজটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে ‘অ্যানি’। গত জুনে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভাল’-এ সিরিজটির বিশ্ব প্রিমিয়ার হয়। ওয়েব সিরিজকেন্দ্রিক এই বিশেষায়িত উৎসবে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ প্রদর্শিত হওয়ার সুযোগ পায় ‘অ্যানি’।

সিরিজটির নাম ভূমিকায় রয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নাযাহ নাওয়ার। সামনে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পার্থ শেখ। পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করতে যাচ্ছেন এই লাক্স তারকা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: