ডিএনসিসির নতুন উদ্যোগ: সবার সহযোগিতায় পরিচ্ছন্ন-আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি

2026-08-15T16:26:05+00:00
2026-08-15T16:26:05+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
রাজধানী
ডিএনসিসির নতুন উদ্যোগ: সবার সহযোগিতায় পরিচ্ছন্ন-আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:২৬ পিএম 
সংগৃহীত ছবি
সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখতে সরকারের পক্ষ থেকে ঘোষণা ও প্রয়োজনীয় অনুশাসন জারি করা হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখা ও মশা নিয়ন্ত্রণে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শফিকুল ইসলাম খান বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। এ কাজে প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, ‘ঢাকা শহর আপনার-আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। চলার পথে হাতে থাকা টিস্যু কিংবা ছোট পানির কনটেইনার যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।’

নাগরিকদের সচেতনতার মাধ্যমে রাস্তার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা ও টিস্যু অপসারণ করা সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চায় ডিএনসিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ডিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নগরবাসীকে সিটি করপোরেশনের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: