হামের টিকাদানে সারাদেশে প্রথম ডিএনসিসি, আগামী সপ্তাহে কলেরা টিকা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথম স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল

2026-08-12T19:03:28+00:00
2026-08-12T19:03:28+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
রাজধানী
হামের টিকাদানে সারাদেশে প্রথম ডিএনসিসি, আগামী সপ্তাহে কলেরা টিকা
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথম স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরার টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে ইউনিসেফ আয়োজিত এক রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, হামের টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষায় ডিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইভাবে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকাদান কার্যক্রমের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় পাশে রয়েছে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, নগরের কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে ডিএনসিসিকে জানালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা করা হবে। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক দেশের উন্নয়ন ও জনস্বাস্থ্য কার্যক্রমে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং নগরবাসীকে এসব কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: