বিএনপির স্থায়ী কমিটিতে নতুন করে ৪ নেতা, রিজভী-আমানসহ যারা আছেন

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,

2026-08-15T15:43:38+00:00
2026-08-15T15:43:38+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন করে ৪ নেতা, রিজভী-আমানসহ যারা আছেন
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত চার নেতার মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। অপর তিন নেতা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি আশা করে, নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন সদস্যরা দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অবদান রাখবেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: