জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে খন্দকার আমিনুল হক (কাকন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রিয়াজুল হক (রিয়াজ) দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান নতুন কমিটির অনুমোদন দেন। তিনি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বি.এম. সায়েম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুরাদুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. এনামুল হাসান, মো. নাজিরুল ইসলাম (সজল) ও মো. গিয়াস উদ্দিন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ওসমান গনী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহা খাতুন, মো. শরিফুর রহমান আদিল ও অনিক সাহা অনু।
কোষাধ্যক্ষ হিসেবে মো. বাবুল হুসাইন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিয়াজুল আরেফিন রিয়াদ।
দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক জুয়েল মোল্লা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিয়াউদ্দিন এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক রাশেদুজ্জামান রাসেল দায়িত্ব পেয়েছেন। সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক হয়েছেন মো. মামুন শেখ।
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম. এ আজিজ, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাজমুল হুসাইন, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. সাজ্জাক হোসেন এবং সহ-তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহান শাহ কমিটিতে রয়েছেন।
শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করবেন কাজীয়া ইয়াসমিন এবং সহ-শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মমিন উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদক কাজরী আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আইন বিষয়ক সম্পাদক এস. এম. শহীদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল আলম টুকু (সোনা), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম (ফরহাদ), বিভাগীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুফিয়া আক্তার রিকি এবং সহ-বিভাগীয় ছাত্র কল্যাণ সম্পাদক ইবাদুল হক দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুমতাহিনা মুন, সুজন রায়, দেবাশীষ চন্দ্র দাস, মেহেদী হাসান শাকিল, সাদিয়া জামান ও ইসমাত জেরিন পায়েল।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও কল্যাণে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরিতে কাজ করবে নতুন কমিটি।
দর্শন বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান নতুন কমিটির সাফল্য কামনা করে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন।