এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেলেন রওজাতুল বেহেশত তুবা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ-প্লাস অর্জন

2026-08-11T14:21:15+00:00
2026-08-11T14:21:15+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেলেন রওজাতুল বেহেশত তুবা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২১ পিএম 
রওজাতুল বেহেশত তুবা।
চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা।

তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তার মা হুরে জান্নাত ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তুবার এ অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

তুবার পরিবার বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছে। তাদের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: