সমকামিতার অভিযোগ, ঢাবির দুই শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে একটি অনৈতিক সম্পর্কের (সমকামিতা) অভিযোগের পর স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার

2026-08-12T15:53:22+00:00
2026-08-12T15:53:22+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিক্ষা
সমকামিতার অভিযোগ, ঢাবির দুই শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে একটি অনৈতিক সম্পর্কের (সমকামিতা) অভিযোগের পর স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে হল প্রশাসন পৃথক তিন সদস্যের কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আফিফ হাসান নীরবের ১১৯(গ) নম্বর কক্ষের এবং আরিফুল হক শুভর ১১২(খ) নম্বর কক্ষের আবাসিক সিট বাতিল করা হয়। একই সঙ্গে দুজনকে শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছিল। ওই চিঠিতে তাদের বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক’-এর অভিযোগ আনা হয় এবং অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও থাকার দাবি করা হয়।

হল সংসদের আবেদনে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ করা হয়েছিল।

তবে হল প্রশাসনের প্রকাশিত নোটিশে তদন্ত কমিটি ঠিক কী ধরনের তথ্য বা প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এ ছাড়া নোটিশে অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের কথা বলা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নির্দিষ্ট বিধি বা ধারার আওতায় দুই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, সেটিও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: