প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই থাকব’

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন সুফিয়া আক্তার (১৮) নামে এক তরুণী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মুড়িয়াউক

2026-08-13T20:45:08+00:00
2026-08-13T20:45:08+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই থাকব’
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের লাখাইয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন সুফিয়া আক্তার (১৮) নামে এক তরুণী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের রায়হান উদ্দীনের বাড়িতে গিয়ে তিনি অবস্থান নেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করাব ইউনিয়নের সিংহগ্রামের ইনছান আলীর মেয়ে সুফিয়া আক্তারের সঙ্গে মুড়িয়াউক গ্রামের হারুন মিয়ার ছেলে রায়হান উদ্দীনের প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সুফিয়ার দাবি, একপর্যায়ে রায়হান তাকে ঢাকার পুরান ঢাকার চানখারপুল এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তারা কিছুদিন একসঙ্গে অবস্থান করেন। পরে তাকে ঢাকার একটি সড়কে রেখে রায়হান চলে যান বলে অভিযোগ করেন তিনি।

সুফিয়া বলেন, রায়হানের সঙ্গে সম্পর্কের কারণে তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তাই রায়হান তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তার বাড়ি থেকে যাবেন না বলে জানান তিনি।

স্থানীয় ওয়ার্ড সদস্য নুরে আলম বলেন, বিষয়টি সমাধানের জন্য তিনি চেষ্টা করেছেন। তবে রায়হানের পক্ষ রাজি না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সমাধান করা সম্ভব হয়নি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, সুফিয়া তার আগের স্বামীর সঙ্গে প্রায় তিন মাস ধরে বিচ্ছিন্ন রয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে রায়হানের বাড়িতে সুফিয়াকে অবস্থান করতে দেখা যায়। তবে এ সময় রায়হান ও তার পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: