জুয়ার আসরে হামলা-গুলিবর্ষণ, তুরাগে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কারখানা বাজার সংলগ্ন তুরাগ নদীতে নৌকায় বসা জুয়ার আসরে দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক

2026-08-13T19:19:58+00:00
2026-08-13T19:19:58+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
জুয়ার আসরে হামলা-গুলিবর্ষণ, তুরাগে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ
গাজীপুর সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের কারখানা বাজার সংলগ্ন তুরাগ নদীতে নৌকায় বসা জুয়ার আসরে দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোয়াজ্জেম গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের খালিশা বর্থা এলাকার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তুরাগ নদীর একটি নৌকায় কয়েকজন জুয়ার আসর বসান। খেলা চলার একপর্যায়ে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত নৌকাটিতে হামলা চালায়। এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গুলির শব্দে নৌকায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে তারা নদীতে ঝাঁপ দেন। পরে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নদীতে তলিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে উঠে আসা জুয়াড়িদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এদিকে নিখোঁজ মোয়াজ্জেমকে উদ্ধারে তুরাগ নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। স্থানীয় ডুবুরিরাও তাদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মোয়াজ্জেমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর কারখানা বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা ও গুলিবর্ষণের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: