মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ।বৃহস্পতিবার

2026-08-13T19:26:32+00:00
2026-08-13T19:26:32+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস
ঠাকুরগাঁও সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেন। এ সময় মিষ্টি বিতরণ ও পরস্পরকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাদের।

স্থানীয়রা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তিনি শুধু দলের একজন নেতা নন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছেও গর্বের ব্যক্তি।

রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার খবরে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে উল্লেখ করে স্থানীয়রা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও প্রজ্ঞার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও মির্জা ফখরুল সক্রিয় থেকেছেন এবং দলের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মনোনয়নের খবর তাই ঠাকুরগাঁওবাসীর জন্য বিশেষ আনন্দের।

মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: