
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, কবে মেসি আবার মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। ইন্টার মায়ামির পক্ষ থেকেও তাঁর ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
জর্জ মেসির মৃত্যুর খবর পাওয়ার পর দক্ষিণ ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনার রোজারিওতে ছুটে যান মেসি। সেখানেই পারিবারিক পরিসরে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে মেসির সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন তাঁর বাবা।
মেসির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ইন্টার মায়ামিও। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে শর্তহীন ছুটি দিয়েছে। প্রয়োজন অনুযায়ী যতদিন ইচ্ছা আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে থাকতে পারবেন তিনি। মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে তাঁকে মাঠে ফেরার জন্য কোনো ধরনের চাপও দেওয়া হবে না।
ফলে মেসির মাঠে ফেরার অপেক্ষায় থাকতে হবে ইন্টার মায়ামি ও তাঁর কোটি কোটি ভক্তকে। আপাতত ফুটবল নয়, পরিবারের সঙ্গেই সময় কাটিয়ে বাবাকে হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন আর্জেন্টাইন মহাতারকা।