বাংলাদেশকে হালকা ভাবে দেখছে না অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সতর্ক অস্ট্রেলিয়া। ম্যাচ তিন দিনে শেষ হবে, নাকি গড়াবে পুরো পাঁচ দিন- এমন আগাম

2026-08-12T15:55:06+00:00
2026-08-12T16:01:22+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
খেলা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
বাংলাদেশকে হালকা ভাবে দেখছে না অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৪:০১ পিএম
মাঠের লড়াইয়ের আগে ফ্রেমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই অধিনায়ক। ছবিঃ বিসিবি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সতর্ক অস্ট্রেলিয়া। ম্যাচ তিন দিনে শেষ হবে, নাকি গড়াবে পুরো পাঁচ দিন- এমন আগাম হিসাব করতে রাজি নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ও দলে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে যথেষ্ট সতর্ক তিনি।

ম্যাচের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে কামিন্সের সংক্ষিপ্ত উত্তর, ‘কে জানে?’ তবে বাংলাদেশের বিপক্ষে লড়াই যে সহজ হবে না, সেটি স্পষ্ট করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

কামিন্স বলেন, তিনি কখনোই কোনো টেস্ট ম্যাচকে সহজ মনে করেননি। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া খুব বেশি দেখেনি বলেও উল্লেখ করেন তিনি। ফলে ম্যাচের আগে কিছুটা ‘অজানা চ্যালেঞ্জ’ থাকছে বলে মনে করেন কামিন্স।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও অস্ট্রেলিয়ার নজরে রয়েছে। গত কয়েক বছরে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জয়গুলোর কথা উল্লেখ করে কামিন্স জানান, প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

দুই দলের টেস্ট লড়াই নিয়মিত হওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে আসায় বিষয়টিকে স্বাগত জানিয়ে কামিন্স বলেন, ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে টেস্ট খেলার মধ্যেই এই সংস্করণের অন্যতম সৌন্দর্য। তাই বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চান তিনি।

বাংলাদেশের দলকে কতটা শক্তিশালী মনে করছেন—এমন প্রশ্নে অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি কামিন্স। তার মতে, কয়েক সপ্তাহ পর সিরিজের অভিজ্ঞতা নেওয়ার পর এ বিষয়ে আরও ভালো ধারণা পাওয়া যাবে। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে অস্ট্রেলিয়াকেও সতর্ক থাকতে হয় বলে জানান তিনি।

এদিকে দীর্ঘ চোট কাটিয়ে নাথান লায়নের ফেরায় উচ্ছ্বসিত কামিন্স। অ্যাডিলেড টেস্টের ফুটেজে লায়নের বোলিংকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা বলে মনে হয়েছে তার। চোটের পর গত ছয় মাসে লায়ন যে কঠোর পরিশ্রম করেছেন, সেটিও তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাই অস্ট্রেলিয়ার বার্তা পরিষ্কার- প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। সিরিজে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: