তানজিদের সামনে আইসিসির বড় পুরস্কার, লড়াইয়ে ব্রুক-গ্রিভস

ক্রীড়া ডেস্ক

খেলা

জুলাই মাসের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গে পুরুষদের

2026-08-10T19:03:06+00:00
2026-08-10T19:03:06+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
তানজিদের সামনে আইসিসির বড় পুরস্কার, লড়াইয়ে ব্রুক-গ্রিভস
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই মাসের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গে পুরুষদের বিভাগে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। তিনজনের মধ্য থেকে একজনকে জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন তানজিদ হাসান। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৯ রান। ৫৩ গড় ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।

টি-টোয়েন্টি সিরিজেও নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন এই ওপেনার। তিন ম্যাচে ১৪০ রান করেন তিনি। তাঁর ব্যাটিং গড় ছিল ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭। তানজিদের ব্যাটে ভর করেই সিরিজে ২-১ ব্যবধানে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

অন্যদিকে, ইংল্যান্ডের হ্যারি ব্রুকও জুলাইয়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন তিনি। ১১৪.৫০ ব্যাটিং গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৪.০১। সিরিজসেরার পুরস্কারও ওঠে ব্রুকের হাতে। ইংল্যান্ড সিরিজটি জেতে ৪-০ ব্যবধানে।

তৃতীয় মনোনীত ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ব্যাটে-বলে নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে নেন সাত উইকেট। জুলাইয়ে দুই টেস্টে মোট ২১৫ রান করার পাশাপাশি আট উইকেট শিকার করেন গ্রিভস।

এদিকে নারী ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রমা ও ইংল্যান্ডের ন্যাট স্ক্রিভার-ব্রান্ট।

তানজিদের মনোনয়ন বাংলাদেশের ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এবার আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার তাঁর হাতে ওঠে কি না, সেটিই দেখার অপেক্ষা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: