
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। ছবির সঙ্গে ‘C’ ও ‘G’ লিখে ভালোবাসার ইমোজি দেন তিনি। পোস্টটি প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যেই এতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
২০২৫ সালের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন রোনালদো-জর্জিনা। ঠিক এক বছর পর সেই সম্পর্ক পেল বৈবাহিক পরিণতি।
২০১৬ সালে স্পেনের মাদ্রিদের একটি গুচি শোরুমে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে জন্ম নেওয়া জর্জিনাকে বিয়ে করে ফুটবল দুনিয়ার রসিকতায় রোনালদো এখন হয়ে গেলেন ‘আর্জেন্টিনার জামাই’।