এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

অনলাইন ডেস্ক

শিক্ষা

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ।

2026-08-10T17:42:40+00:00
2026-08-10T17:42:40+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
অনলাইন ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৮৮ জন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এর বিপরীতে মাইলস্টোন কলেজে পাসের হার প্রায় শতভাগ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬২ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯৩ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২২৬ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ।

ফলাফল প্রকাশের পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কৃতী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সাফল্য উদযাপন করেন।

শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক পরিচর্যার প্রশংসা করেন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় থাকার কারণেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।’

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: