রাজউক কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৬৭৪ শিক্ষার্থী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।

2026-08-10T15:26:39+00:00
2026-08-10T15:26:39+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
রাজউক কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৬৭৪ শিক্ষার্থী
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম 
সংগৃহীত ছবি
এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবভিত্তিক ফল প্রকাশনা ব্যবস্থার তথ্য অনুযায়ী, রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগে ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬১২ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছেন ৬২ জন।

দুই বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট ৯০৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে প্রায় ৭৪ দশমিক ৩১ শতাংশ।

রাজউক উত্তরা মডেল কলেজের গত কয়েক বছরের ফলাফলও ছিল উল্লেখযোগ্য।

২০২৫ সালে প্রতিষ্ঠানটির ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ছিল ৮৮ দশমিক ৮৮ শতাংশ। ২০২৪ সালে ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।

এ ছাড়া ২০২৩ সালে ৮৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ছিল ৯৪ দশমিক ৬৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পাওয়ার হার আগের কয়েক বছরের তুলনায় কমলেও শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে রাজধানীর অন্যতম পরিচিত এ শিক্ষাপ্রতিষ্ঠান।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: