হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৯২

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯২ জন।

2026-08-10T17:24:14+00:00
2026-08-10T17:24:14+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৯২
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম 
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯২ জন। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ১৯ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: