ডেঙ্গুতে একদিনে হাসপাতালে রেকর্ডসংখ্যক রোগী, প্রাণ গেল আরও ৭ জনের

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা

2026-10-25T19:11:10+00:00
2026-10-25T19:11:10+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে রেকর্ডসংখ্যক রোগী, প্রাণ গেল আরও ৭ জনের
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন।

এর আগে গত ১১ অক্টোবর এক দিনে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হন।

তবে নতুন করে ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরের এক দিনে রোগী ভর্তির আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এদিকে, চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে গত ৬ ও ১৫ অক্টোবর। ওই দুই দিনে ডেঙ্গুতে ১০ জন করে মারা যান।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: