হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

2026-08-09T17:56:25+00:00
2026-08-09T17:56:25+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়।

গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৮৮ জন। এ সময়ে ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।

এদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ১৭ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: