অস্ত্রোপচারের টেবিলেই গান, সোনু নিগমের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বিনোদন

গানের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীনও গান থামাননি তিনি। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত

2026-08-09T17:25:41+00:00
2026-08-09T17:25:41+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিনোদন
অস্ত্রোপচারের টেবিলেই গান, সোনু নিগমের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
গানের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীনও গান থামাননি তিনি। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়েছেন সোনু। অস্ত্রোপচারের সেই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাধারণত অস্ত্রোপচারের আগে কিংবা সময়ে রোগীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে। তবে সোনু নিগমকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। শারীরিক অস্বস্তির মধ্যেও গান গেয়ে নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালীন তাঁর কণ্ঠে গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যেও তৈরি হয় স্বস্তিদায়ক পরিবেশ।

সোনু নিগমের এই ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তাঁর ভক্তরা। অনেকেই বলছেন, কঠিন সময়েও সংগীত কীভাবে মানুষকে মানসিক স্বস্তি ও শক্তি দিতে পারে, এই ঘটনা তারই একটি উদাহরণ।

তবে ঠিক কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সোনু নিগম।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: