হেফাজতে আমিরের সঙ্গে সাক্ষাত, রাজনীতিতে নতুন মেরুকরনের আভাস

সোহাগ রাসিফ

জাতীয়

একদিনের সফরে আজ রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নানা কর্মসূচীর মাঝে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ

2026-08-09T10:38:52+00:00
2026-08-09T10:38:52+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
হেফাজতে আমিরের সঙ্গে সাক্ষাত, রাজনীতিতে নতুন মেরুকরনের আভাস
সোহাগ রাসিফ
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩৮ এএম 
ফাইল ছবি
একদিনের সফরে আজ রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নানা কর্মসূচীর মাঝে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষৎ করবেন তিনি। হেফাজত আমিরও প্রধানমন্ত্রীর কাছে কিছু লিখিত দাবি-দাওয়া পেশ করবেন বলে জানা গেছে। তাদের এই সাক্ষাৎ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশের রাজনৈতিক টানপোড়েনে ইসলামপন্থী সংগঠনটির শীর্ষ নেতার সাঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ, রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরনের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ১১দলীয় জোট গঠন করে জামায়াতে ইসলামী।  বিএনপি সরকার গঠনের পর প্রধান বিরোধী দলের চেয়ারে বসছে জামায়াতে ইসলামী। সরকারের ৬মাস পার না হতেই গনভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন ১১ দলীয় জোট।  এসব নিয়ে আলোচনা সমালোচনা চলছে সংসদ থেকে রাজপথে। সম্প্রতি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপন্য সহজলভ্যকরণ ও দাম বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করছে জামায়াতের নেত্বত্বাধীন জোট। রাজনৈতিক এমন টানাপোড়েনের মধ্যে আজ দেশের অন্যতম  ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেফাজতে ইসলামকে যে কোনো কৌশলে বিএনপির সঙ্গে রাখতে চায় কিনা, এমন প্রশ্নের উত্তরে বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা ভোরের ডাককে বলেন, বিএনপি সবসময় উদারপন্থী রাজনৈতিক দল। তারা সবসময় ইসলাম ও জাতীয়তাবাদ ধারণ করে। কিন্তু যারা ইসলামের নামে বিভ্রান্ত করে তাদের সঙ্গে নেই দলটি। হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয়। সেই দিক থেকে বিএনপি তাদেরকে সাথে রাখতেই পারে। তবে স্থায়ী কমিটির এক নেতা বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাবেন, আর হেফাজত আমীরের সঙ্গে যাস্ট সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরে কিছু নয়।
 
ওদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমাদের দরবারে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য আনন্দের। তিনি আসলে হুজুরের (হেফাজত আমির) পক্ষ থেকে ইসলাম ও রাষ্ট্র নিয়ে কিছু লিখিত দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা রয়েছে। দাবিগুলো মেনে নিলে তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে।

আমিরের পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরই তারেক রহমান হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু এরপর রমজান মাস শুরু হয়ে যাওয়া এবং বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্বে থাকার কারণে হেফাজত আমিরের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব হয়নি। ফলে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ ও সংশ্লিষ্ট সড়ক সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফটিকছড়ি এলাকায় একদিন আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছাবেন। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

কক্সবাজারের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে যাবেন। দুপুর ১২টায় সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি গৃহহারা পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি গৃহহীনদের হাতে নতুন বাড়ির চাবি এবং ত্রাণসামগ্রী তুলে দেবেন । এর পরই তিনি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নিতে পারেন।

এরপর দুপুর ১টার পর প্রধানমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছাবেন। ১টা ৩৫ মিনিটে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে তৈরি করা হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে তিনি সরাসরি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের কথা রয়েছে।

এরপর দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করবেন এবং প্রয়াত আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে জেলা পরিষদ ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতির পাশাপাশি স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তৈরির সহায়তা হিসেবে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

সফর শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সাথে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সব কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: