উৎপাদন খরচ কমিয়ে সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বগুড়া জেলা সংবাদদাতা

জাতীয়

শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী

2026-08-08T19:33:03+00:00
2026-08-08T19:33:03+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
উৎপাদন খরচ কমিয়ে সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বগুড়া জেলা সংবাদদাতা
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম 
শনিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প-ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে প্রতিযোগিতামূলক করতে হলে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে হবে। অর্থায়নের খরচও কমাতে হবে। 

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার মমইন হোটেল রিসোর্টে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আতিকুর রহমান বাদল। সরকার বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।  

তিনি বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। প্রস্তাবিত শিল্পপার্কে উদ্যোক্তাদের জন্য অবকাঠামো, কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে। ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণের সুযোগ থাকবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টেকসই করার উদ্যোগ নেওয়া হবে। জ্বালানিসহ বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সংযোগ সহজীকরণ ও কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে। 

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। 

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, মোরশেদ মিল্টন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম উপস্থিত ছিলেন। 

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়ী সমাজের জন্য সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এদিন সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন এবং বিসিক জেলা কার্যালয়ে শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। 



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: