শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় লাউঞ্জ ও

2026-08-08T11:50:31+00:00
2026-08-08T12:10:19+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
সাময়িক বন্ধ যাত্রীসেবা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১২:১০ পিএম
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বলাকা লাউঞ্জের যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিমানবন্দরের অভ্যন্তরে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখা যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সেখানে থাকা অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

বলাকা লাউঞ্জটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত হয়। সেখানে বসার পাশাপাশি যাত্রীদের খাবার গ্রহণ ও অপেক্ষার বিভিন্ন সুবিধা রয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: