বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

বেনাপোল (যশোর) সংবাদদাতা

সারাদেশ

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা সর্দার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন।শনিবার (৮

2026-08-08T18:45:33+00:00
2026-08-08T18:45:33+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান
বেনাপোল (যশোর) সংবাদদাতা
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম 
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা সর্দার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সর্দার নুরুল আমিন বলেন, খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে জন্য সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা করতে রেলের মহাপরিচালকের সঙ্গে তিনি কথা বলবেন। এ ধরনের সরাসরি রেল যোগাযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসবি প্রধান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করাই সরকারের অন্যতম লক্ষ্য। খুব শিগগিরই এর ইতিবাচক ফল মানুষ দেখতে পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন, স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: