মানিকগঞ্জে বিকাশ প্রতারক আটক

‎মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫)

2026-08-08T19:12:29+00:00
2026-08-08T19:12:29+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে বিকাশ প্রতারক আটক
‎মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম 
মানিকগঞ্জে বিকাশ প্রতারক আটক
মানিকগঞ্জের হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ। 

‎আজ শনিবার বিকেলে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। ‎এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা করা হয়। 
‎পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

‎হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন,‎ গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার পরিমাণ মোট ১ লাখ ৮৭ হাজার টাকা। 

তিনি আরো বলেন, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: