পাঁচদোনা-চরসিন্দুর সড়কে মৃত্যুফাঁদ মরা গাছ, প্রতিদিন ঝুঁকিতে লাখো পথচারী

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর গুরুত্বপূর্ণ পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কটি এখন নিয়মিত যাতায়াতকারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য

2026-08-06T16:58:02+00:00
2026-08-06T16:59:47+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
পাঁচদোনা-চরসিন্দুর সড়কে মৃত্যুফাঁদ মরা গাছ, প্রতিদিন ঝুঁকিতে লাখো পথচারী
নরসিংদী সংবাদদাতা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৪:৫৯ পিএম
সংগৃহীত ছবি
নরসিংদীর গুরুত্বপূর্ণ পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কটি এখন নিয়মিত যাতায়াতকারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মরা ও শুষ্ক গাছ সামান্য ঝড়-বৃষ্টি কিংবা হালকা বাতাসেই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করছে। এতে প্রতিদিন এই পথে চলাচলকারী লাখো মানুষকে মৃত্যুঝুঁকি মাথায় নিয়েই যাতায়াত করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের আমতলা থেকে চর্ণগরদী, জামতলা বাজার হয়ে বালিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মরা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গাছগুলোর শুকিয়ে যাওয়া ডালপালা ও দুর্বল কাণ্ড যে কোনো সময় ভেঙে সড়কে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নরসিংদী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই আঞ্চলিক সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

যাতায়াতকারীরা জানান, সামান্য ঝড় বা দমকা বাতাসেই শুকনো ডালপালা ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ মরা গাছ অপসারণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ মরা গাছগুলোর তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী বৃক্ষপালনবিদের কাছে শিগগিরই পত্র পাঠানো হবে। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: