নাহিদ-হাসনাতরা ‘গাদ্দারি’ করেছিল, গণঅভ্যুত্থানের নায়ক তারেক রহমান: আলাউদ্দিন সরকার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার দাবি করেছেন, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম জুলাই-আগস্টের আন্দোলনের সময় ‘ফ্যাসিস্ট

2026-08-06T16:19:41+00:00
2026-08-06T16:19:41+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
নাহিদ-হাসনাতরা ‘গাদ্দারি’ করেছিল, গণঅভ্যুত্থানের নায়ক তারেক রহমান: আলাউদ্দিন সরকার
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার দাবি করেছেন, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম জুলাই-আগস্টের আন্দোলনের সময় ‘ফ্যাসিস্ট হাসিনার ভাতের হোটেলে গিয়ে গাদ্দারি’ করেছিলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের পটভূমি রচনা করেছিলেন তারেক রহমান।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব বক্তব্য দেন। ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এর আগে পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়।

সমাবেশে আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, এনসিপির কয়েকজন নেতা বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন এবং তাদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় নাহিদ, হাসনাতসহ কয়েকজন ডিবি হারুনের বাসভবনে গিয়ে ভাত খেয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। ৫ আগস্ট সেই ‘ভাতের হোটেল’ বন্ধ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপির নেতারা তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছেন। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। আলাউদ্দিন সরকারের ভাষ্য, গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি একদিনে তৈরি হয়নি; নির্বাসনে থেকেও তারেক রহমান সক্রিয় ছিলেন এবং তিনিই এ পটভূমি তৈরির প্রধান নায়ক।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং এনামুল হক বাচ্চু।

বিজয় শোভাযাত্রায় উপজেলা কৃষকদলের সভাপতি ইসকান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরুন্নবীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: