তেহারিতে ইটের টুকরা, চুয়েট হল ক্যানটিনে তালা; খাবারের মান নিয়ে ক্ষোভ

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের

2026-08-05T19:10:41+00:00
2026-08-05T19:10:41+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিক্ষা
তেহারিতে ইটের টুকরা, চুয়েট হল ক্যানটিনে তালা; খাবারের মান নিয়ে ক্ষোভ
চুয়েট সংবাদদাতা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা ঝুলিয়ে দেন এবং নিরাপদ ও মানসম্মত খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ক্যানটিন বন্ধ রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্যানটিনের খাবারের মান নিয়ে নানা সমস্যা রয়েছে। এর আগে খাবারে পোকামাকড়, বস্তার সুতা পাওয়া, কাঁচা চিকেন ফ্রাই পরিবেশন, নষ্ট আটা দিয়ে পরোটা তৈরি এবং আগের দিনের অবিক্রীত খাবার পুনরায় গরম করে বিক্রির মতো ঘটনাও ঘটেছে। রান্নাঘর ও চা তৈরির স্থানও অস্বাস্থ্যকর বলে দাবি করেন তারা।

শহীদ আবু সাঈদ হলের শিক্ষার্থী তুসার আহমেদ বলেন, প্রতিদিনের খাবারের জন্য আবাসিক শিক্ষার্থীরা ক্যানটিনের ওপর নির্ভরশীল। কিন্তু খাবারের মধ্যে ইটের টুকরা পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। একাধিকবার অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় তারা ক্যানটিনে তালা দিতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা, অনুমোদিত মূল্যতালিকা প্রকাশ, রান্নাঘর সংস্কার, নিয়মিত তদারকি এবং শিক্ষার্থী প্রতিনিধি ও হল প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ক্যানটিনের ইজারাদার মো. শাহীন বলেন, গ্যাস সংকটের কারণে লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে এবং রান্নার স্থানে বৃষ্টির পানি ঢোকে। সংকীর্ণ পরিবেশে রান্নার সময় অসাবধানতাবশত এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

এদিকে শহীদ আবু সাঈদ হলের প্রভোস্ট অধ্যাপক মো. আজাদ হোসাইন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত ক্যানটিন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। খাবারের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যানটিন পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানান।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: