মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন

বিএমইউ সংবাদদাতা

শিক্ষা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ

2026-08-05T16:44:46+00:00
2026-08-05T16:44:46+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিক্ষা
মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন
বিএমইউ সংবাদদাতা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আর্ট প্রদর্শনী, আলোচনা সভা, আর্থিক অনুদান প্রদান এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ‘ক্যানভাসে জুলাই’ শীর্ষক আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। তিনি প্রদর্শনী ঘুরে দেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও দেশপ্রেমের প্রশংসা করেন এবং পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি সংহতি এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: