হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-08-05T16:04:06+00:00
2026-08-05T16:04:06+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম 
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তথ্য পাওয়া গেছে। মৃত পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৩৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১১৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৯৫৯ জন। তাদের মধ্যে ৮৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭৮ জন, চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুরে ৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৬৫৫ জনে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: