৩৬০ টাকায় কাঁচা মরিচ, দাম কমাতে দ্রুত আমদানির উদ্যোগ

অনলাইন ডেস্ক

জাতীয়

রান্নাঘরের অন্যতম নিত্যপ্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে

2026-08-02T18:58:34+00:00
2026-08-02T18:58:34+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
৩৬০ টাকায় কাঁচা মরিচ, দাম কমাতে দ্রুত আমদানির উদ্যোগ
অনলাইন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
রান্নাঘরের অন্যতম নিত্যপ্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এ অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, সোমবার থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। সরকারের আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান, যাতে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির সুযোগ না থাকে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: