ঢাকায় তিন দিনের সফরে আসছেন মার্কিন নৌবহরের শীর্ষ কমান্ডার

অনলাইন ডেস্ক

জাতীয়

তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিনি

2026-08-02T15:06:45+00:00
2026-08-02T15:06:45+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকায় তিন দিনের সফরে আসছেন মার্কিন নৌবহরের শীর্ষ কমান্ডার
অনলাইন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম 
সংগৃহীত ছবি
তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিনি ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা ও ওয়াশিংটনের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের কয়েক দিনের মধ্যেই অ্যাডমিরাল কোহলারের আগমন দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, নৌ-সীমার সুরক্ষা, যৌথ সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনে তিনি ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং ইউএসএস বাতান ও ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারসহ একাধিক যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি ফ্রিডম, ইনহেরেন্ট রিজলভসহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক অভিযানে অংশ নিয়েছেন।

ফ্ল্যাগ অফিসার হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশন ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: