একই সময়ে বিএনপি-জামায়াতের মিছিল, আড়াইহাজারে উত্তেজনা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

2026-08-01T21:05:44+00:00
2026-08-01T21:05:44+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
একই সময়ে বিএনপি-জামায়াতের মিছিল, আড়াইহাজারে উত্তেজনা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:০৫ পিএম 
আড়াইহাজার বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা আড়াইহাজার বাজার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাজার এলাকায় মিছিল বের করলে একই সময়ে বিএনপির নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় দলই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করে।

বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। অন্যদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

ঘটনা নিয়ে জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা দাবি করেন, এটি তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল এবং বিএনপি তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মাঠে নেমেছিল। তবে তারা সংঘাত এড়িয়ে কর্মসূচি পালন করেছেন।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জামায়াতের অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপিও পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেমেছিল এবং তারা কোনো ধরনের উসকানিতে সাড়া দেয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: