হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে

2026-08-01T17:45:33+00:00
2026-08-01T17:45:33+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১২১ জনের এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৭৫১ শিশু। নতুন করে মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪৪ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৬ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ জনের। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের হাম প্রতিরোধে টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: