গত ১১ মে দৈনিক ভোরের ডাক অনলাইনে প্রকাশিত ‘ফেনীতে শিক্ষক পরিবারের ওপর নির্যাতন, ছাত্রদল নেতা কারাগারে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ এস এম মঈনুল হোসেন জ্যাকসন।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার দিন তিনি এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন। একই সময়ে তার ভাইয়েরাও নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। ফলে উক্ত ঘটনার সঙ্গে তার কিংবা তার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রতিবাদলিপিতে মইনুল হোসেন বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট আমার বাবার চাচাতো ভাই আমিনুল হক মাস্টার আমাদের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে আমি বাধা দেই । এ সময় আজিজুল হক মাস্টার তার লোকজন নিয়ে আমার মা ও ভাইদের ওপর হামলা করে। ফলে আমার পরিবারের সবাইকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হতে হয়।
এ প্রেক্ষিতে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।