বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের

2026-08-01T15:30:17+00:00
2026-08-01T15:30:17+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়া সংবাদদাতা
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অপর তিনজন পিকআপের চালক, হেলপার ও আরেক মাছ ব্যবসায়ী বলে জানা গেলেও তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে একটি পিকআপ নওগাঁয় গিয়েছিল। ফেরার পথে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে অপর তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: