এক পোস্টেই আলোচনায় শাবনূর

ভোরের ডাক ডেস্ক

বিনোদন

নতুন ছবি পোস্ট করে অর্থবহ স্ট্যাটাস দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী, ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনাদীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ঢালিউডের

2026-08-01T16:52:13+00:00
2026-08-01T16:53:16+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
বিনোদন
এক পোস্টেই আলোচনায় শাবনূর
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি
নতুন ছবি পোস্ট করে অর্থবহ স্ট্যাটাস দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী, ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় তিনি। নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা উপলব্ধি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীকে ঘিরে ছিল রঙিন ফুলের মনোমুগ্ধকর সাজ। ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ভক্তদের নজর কাড়ে।

তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার পোস্টের সঙ্গে দেওয়া একটি বার্তা। শাবনূর লিখেছেন, বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”

এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক কিছু সমালোচনার প্রেক্ষাপটেই এমন বার্তা দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি বা কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলেননি।

পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তরা শাবনূরের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, ুতুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি চাঁদ, আর হাজার নায়িকার মাঝে একটাই নাম—শাবনূর।” আরেকজনের মন্তব্য, কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা জানি শাবনূর আপু একজন ভালো মানুষ।”

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যে সিনেমার কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ ফাঁস হয়ে সমালোচনার জন্ম দেয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি।

এদিকে রহস্যময় এই বার্তার পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। ভক্তদের প্রশ্ন—এটি কি শুধুই জীবনের উপলব্ধি, নাকি সাম্প্রতিক সমালোচনার জবাব?




Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: