বুয়েটে নতুন উপ-উপাচার্য ড. শরীফুল ইসলাম, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
অনলাইন ডেস্ক
শিক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের ২২
বুয়েটে নতুন উপ-উপাচার্য ড. শরীফুল ইসলাম, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের ২২ জুলাইয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।
অধ্যাপক ড. শরীফুল ইসলাম বুয়েটের চতুর্থ উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে একই বছর প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতার পর ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পর সেখানে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮