অবশেষে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার

2026-07-29T15:07:23+00:00
2026-07-29T15:07:23+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
অবশেষে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি গাড়ির ভেতর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নড়াইল-যশোর মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ঘিরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীদের অন্যতম সক্রিয় সদস্য ডেভিড ইমন। চট্টগ্রাম নগরীসহ রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় চাঁদাবাজি, হামলা ও সশস্ত্র অপরাধে তার নেতৃত্বের অভিযোগ রয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, ঘটনার দুই দিন আগে তিনি বিদেশি নম্বর থেকে ফোন করে প্রতিষ্ঠানের মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হলে ভয়াবহ পরিণতির হুমকিও দেন।

চাঁদার দাবি প্রত্যাখ্যানের পর গত ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি ডিডিএন কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসভবনে গুলিবর্ষণ এবং চাঁদাবাজির অভিযোগেও ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এসব ঘটনার পর থেকেই তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল।

এদিকে, গত ২৬ জুলাই চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করেছিল পুলিশ।

ডেভিড ইমনের গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: