হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

রাজনীতি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা

2026-07-28T20:09:29+00:00
2026-07-28T20:17:23+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
রাজনীতি
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা জেলা সার্কিট হাউসের ভেতরে থাকা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসেও হামলা চালায়। শুধু গাড়ি ভাঙচুরই নয়, সেখানে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজও তাদের হাতে এসেছে বলে জানান সিফাত।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: