বিএনপিকে ফ্যাসিবাদী বলার আগে জ্ঞান অর্জন করুন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা সমালোচনা করেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি

2026-07-27T17:12:21+00:00
2026-07-27T17:16:20+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপিকে ফ্যাসিবাদী বলার আগে জ্ঞান অর্জন করুন: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি
বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা সমালোচনা করেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসা একটি দলকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার আগে তথ্য-প্রমাণ ও ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না।

সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ার পরামর্শ দিয়ে বলেন, আগে দলটির আদর্শ ও কাঠামো সম্পর্কে জানা উচিত।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির মহাসচিব।

পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  বিষয়:   মির্জা ফখরুল  বিএনপি  জামায়াতে ইসলামী  রাষ্ট্রপতি নির্বাচন  স্থানীয় সরকার নির্বাচন  রংপুর  বাংলাদেশ  রাজনীতি  গণতন্ত্র  ভোটাধিকার  কৃষি পল্লী উন্নয়ন 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: