গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রুহুল আমিন হাওলাদার

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সাধারণ

2026-07-27T18:29:52+00:00
2026-07-27T18:29:52+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রুহুল আমিন হাওলাদার
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম 
রুহুল আমিন হাওলাদার। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা এবং শিল্প-কারখানার উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ সংকট নিরসনে সরকারকে দ্রুত, কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে বাস্তবভিত্তিক ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।

সংবিধান সংশোধন প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, সংবিধান একটি জাতির মৌলিক দলিল। তাই যেকোনো সংশোধন হতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, যাতে সব রাজনৈতিক দল ও জনগণের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সংলাপের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকা প্রয়োজন।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। দেশের জ্বালানি সংকট নিরসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, মোবারক হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান বিপুল, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন  মাসুম, জহিরুল ইসলাম প্রমুখ।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: